পরার মতো একটি গ্যালারি · A gallery you can wear
ছবি থেকে কাপড়ে
এখানে কোনো প্যাটার্ন নেই, ডিজাইনের কোনো বাঁধা নিয়ম নেই। প্রতিটি পোশাকে থাকে শিল্পী মিঠুর হাতে আঁকা ছবি, অথবা তাঁর পেইন্টিংয়ের প্রিন্ট। টি-শার্ট, পাঞ্জাবি আর শাড়ি এখানে শুধু ক্যানভাস।
গ্যালারি · The Works
চিত্রকর্মগুলো
একটি ছবি বেছে নিন। দেখবেন ছবিটির গল্প, আর কোন কোন পোশাকে সেটি পাওয়া যায়।
ভার্চুয়াল ট্রায়াল · Try it on
কেনার আগে নিজের গায়ে দেখুন
- ১ছবি বাছুনগ্যালারি থেকে পছন্দের পেইন্টিং বা ড্রইং, তারপর পোশাক।
- ২নিজের ছবি দিনক্যামেরায় তুলুন বা গ্যালারি থেকে দিন। ৫ সেকেন্ডের টাইমারও আছে।
- ৩দেখুন, তারপর অর্ডারনিজেকে সেই পোশাকে দেখে হোয়াটসঅ্যাপে অর্ডার করুন।
স্টুডিও · The Artist
শিল্পীর কথা
অনেক দিনের একটা স্বপ্ন ছিল: ক্যানভাস আর কাগজের ছবিগুলো দেয়াল থেকে নেমে আসুক মানুষের গায়ে, রাস্তায়, উৎসবে।
এটা কোনো ফ্যাশন হাউজ নয়। এখানে প্যাটার্ন বানানো হয় না, মৌসুমি ট্রেন্ডও নেই। কাপড়ে থাকে শুধু আঁকা ছবি: কখনো সরাসরি হাতে আঁকা, কখনো আসল পেইন্টিং বা ড্রইংয়ের প্রিন্ট। প্রতিটির নিজের একটা গল্প আছে।
আপনি যখন একটি পোশাক কেনেন, আসলে একটি ছবির একটি অংশ সঙ্গে নিয়ে যান।
মো. তানভীরুল ইসলাম মিঠু একজন বাংলাদেশি চিত্রশিল্পী ও গ্রাফিক ডিজাইনার, এখন থাকেন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের মস্কো শহরে। ১৯৯২ সাল থেকে আঁকছেন। ২০১৪ সাল থেকে কাজ করছেন রেখানির্ভর নিজস্ব এক ভাষায়, যার নাম "Lines of Life" (জীবনের রেখা)। তাঁর ছবির বিষয় মানুষের জীবন, প্রকৃতি, স্মৃতি, আবেগ আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত।
মিঠু
অর্ডার · Order
অর্ডার ও যোগাযোগ
পছন্দের ছবি আর সাইজ জানিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। প্রতিটি পোশাক অর্ডার অনুযায়ী তৈরি হয়।